জেলার খবর

বেগমগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

বেগমগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা
বেগমগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় মাজহারুল ইসলাম তুর্জয় (২২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়ে। নিহত মাজহারুল ইসলাম চৌমুহনী পৌরসভা উত্তর নাজিরপুর গ্রামের মো. মানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে সোয়া ৫টার দিকে তিন বন্ধুসহ মাজহারুল ইসলাম তুর্জয় চৌমুহনী পৌরসভার কন্ট্রাক্টর মসজিদ এলাকায় হাঁটছিল। এসময় মোটরসাইকেল যোগে ৩-৪জন অজ্ঞাত অস্ত্রধারী যুবক তাদের ধাওয়া করে। অস্ত্রধারীদের ধাওয়ায় অপর তিনজন পার্শ্ববর্তী একটি বাড়ীতে গিয়ে আশ্রয় নিলেও তাদের হাতে আটকা পড়ে মাজহারুল ইসলাম তুর্জয়। অস্ত্রধারীরা মাজহারুলকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তুর্জয়কে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, রক্তাক্ত অবস্থায় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মাজহারুলকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয় লোকজন। তাকে প্রাথমিক চিকিৎসা ও অক্সিজেন সার্পোট দিয়ে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তার পেট, পিঠ, কোমর, হাত-পা’সহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক ক্ষত রয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের একাধিক ছুরির আঘাত রয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এ ঘটনা ঘটেছে। ঘটনার বিস্তারিত খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত মাজহারুল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় সে দীর্ঘদিন কারাগারে ছিল বলেও জানান ওসি। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ