জেলার খবর

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি

ঘন কুয়াশার কারণে দুই দফায় প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, রোববার রাত ১০টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় ফেরিগুলো লোড নিয়ে উভয় ঘাট এলাকায় নোঙর করে বসে থাকতে বাধ্য হয়। ১১টার পর চালু হলেও রাত দেড়টার দিকে ফের ফেরি বন্ধ হয়ে যায়। এতে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় যানজট পাটুরিয়া-ঢাকা মহাসড়কের আরপাড়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটারজুড়ে ছড়িয়ে পড়ে। ফলে ফেরি ও লঞ্চ পারাপার যাত্রীদেরকে তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হয়।

বিআইডব্লিউটিসির আরিচা অফিসের ডিজিএম জিল্লুর রহমন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ঘনকুয়াশার কারণে রোববার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত এক দফায় ফেরি চলাচল বন্ধ ছিল। এরপর ফেরি চলাচল শুরু হলেও রাত দেড়টা থেকে আবার ফেরি বন্ধ করে দেওয়া হয়। পরে ভোর ৫টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি জানান, দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় কয়েকশ' যানবাহন ঘাটে আটকে যায়। তবে ফেরি চলাচল শুরু হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ