জেলার খবর

অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি

অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি
অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি

চাঁদপুরে মাদরাসা ও এতিমখানার ছাত্র সিফাত উল্লাহকে (১০) অপহরণের ৫দিন পর উদ্ধার করেছে পুলিশ। একই সাথে অপহরণকারী মাদরাসার বাবুর্চি মো. কেফায়েত উল্লাহকে (২৮) আটক করা হয়েছে।

মতলব উত্তর থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কুমিল্লার বরুড়া থেকে সোমবার সিফাত উল্লাকে উদ্ধারসহ অপহরণকারী মো. কেফায়েত উল্লাহকে আটক করে।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আউয়াল জানান, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল দারুল উলূম কাসিমিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র সিফাত উল্লাহকে গত ২১ জানুয়ারি অপহরণকারী বিভিন্ন প্রলোভন দেখিয়ে পূর্ব পরিকল্পিতভাবে অপহরণ করে নিয়ে যান। সিফাত উল্লাহর বাবা মো. আমির হোসেন ছেলের সন্ধান না পেয়ে তৎক্ষণাৎ মতলব উত্তর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ