জেলার খবর

দিনাজপুরের সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দিনাজপুরের সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
দিনাজপুরের সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দিনাজপুরের বিরলের ফরক্কাবাদ জয়নুল মুদিখানা নামক এলাকায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরাক্কাবাদ ইউপি'র ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে লাজু ইসলাম (২৫), শরিফ উদ্দীনের ছেলে মামুন হোসেন (৩০) ও মোজাম হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০)।

বিরল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহারুল ইসলাম জানান, রাত ১০ টার দিকে বোচাগঞ্জ অভিমুখ থেকে ছেড়ে আসা ট্রাকের (ঢাকা মেট্রো- ১৮-৭৯০২) সাথে

একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়। ঘটনার সাথে সাথে স্থানীয় জনতা যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে ফায়ার সার্ভিসের দিনাজপুর ও বিরল স্টেশনের কর্মীদের সহযোগিতায় পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ