জেলার খবর

পাথরঘাটায় রডবোঝাই টমটম খাদে, চালক নিহত

পাথরঘাটায় রডবোঝাই টমটম খাদে, চালক নিহত
পাথরঘাটায় রডবোঝাই টমটম খাদে, চালক নিহত

বরগুনার পাথরঘাটায় রডবোঝাই টমটম গাড়ি খাদে পড়ে আবু বকর (৪০) নামে একজন নিহত হয়েছেন। তিনি ওই গাড়ির চালক ছিলেন।

বুধবার (২৭ জানুয়ারি) রাত ৮ টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বকর উপজেলার কালমেঘা ইউনিয়নের রুপধন গ্রামের আলকাছ পহলানের ছেলে।

পরিবারিক সূত্রে জানা যায়, পৌরসভার ৯ নং ওয়ার্ডের সালামিয়া মাদ্রাসা এলাকায় রড বোঝাই করে নিয়ে যাওয়ার সময় গাড়ির একটি চাকা খাদে পড়ে গেলে গাড়িটি উল্টে পুকুরে পড়ে যায়। এ সময় সাথে থাকা দুইজন লাফিয়ে রক্ষা পেলেও আবু বকর গাড়ির ভিতরে আটকা পড়ে। স্থানীয়দের সহায়তায় প্রায় ২০ মিনিট পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, আবু বকর হাসপাতলে আসার আগেই মৃত্যুবরণ করেছেন।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন বলেন, রডবাহী একটি টমটম খাদে পড়ে গেলে এতে চালক নিহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ