জেলার খবর

নিজ খামারে মাটিচাপা দেওয়া হয় জাতীয় পার্টির নিখোঁজ নেতার লাশ

নিজ খামারে মাটিচাপা দেওয়া হয় জাতীয় পার্টির নিখোঁজ নেতার লাশ
নিজ খামারে মাটিচাপা দেওয়া হয় জাতীয় পার্টির নিখোঁজ নেতার লাশ

নিখোঁজের একমাসের মাথায় দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জাতীয় পার্টির (জাপা) নেতা ও ব্যবসায়ী আনোয়ার হোসেনের (৪২) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগরপাড়ায় নিজস্ব খামার এলাকায় মাটিচাপা দেওয়া অবস্থায় গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু এ খবর নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন লোহাগাড়া সদর ইউনিয়নের আহমদ সওদাগরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এর পাশাপাশি ব্যবসাও করতেন তিনি।

জানা গেছে, গত ৩০ ডিসেম্বর রাত থেকে নিখোঁজ ছিলেন আনোয়ার। দীর্ঘ একমাস চেষ্টার পর শেষ পর্যন্ত তাঁর লাশ উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আসিফ ও আনসার নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা দুজনই আনোয়ারের কর্মচারী ছিলেন বলে জানা গেছে। এর মধ্যে আনসার রোহিঙ্গা বলে জানিয়েছে পুলিশ।

ব্যবসায়িক কাজে গত বছরের ৩০ ডিসেম্বর বিকেলে লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট সওদাগরপাড়ায় নিজস্ব খামারে যান আনোয়ার। খামার থেকে ওইদিন রাত ৮টার দিকে বটতলী ফোরকান টাওয়ারের বাসায় ফেরার পথে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরদিন ৩১ ডিসেম্বর সকালে আনোয়ার হোসেনের ছোটো ভাই মো. সেলিম লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ