জেলার খবর

মণিরামপুরে যুবককে কুপিয়ে হত্যা

মণিরামপুরে যুবককে কুপিয়ে হত্যা
মণিরামপুরে যুবককে কুপিয়ে হত্যা

যশোরের মণিরামপুরে মুকুল হোসেন (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত দশটার দিকে উপজেলার শিরিলি মদনপুর গ্রামে ঘটনাটি ঘটে।

মুকুল ওই গ্রামের আমিন মোড়লের ছেলে। একসময় মুকুল মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বছর দুয়েক আগে সব ছেড়ে দিয়েছিলেন তিনি। এরপর থেকে যশোর শহরে রডের কাজ করতেন।

মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ইউপি সদস্য শফিয়ার রহমান জানান, রাত দশটার দিকে দুর্বৃত্তরা মুকুলকে এলোপাতাড়ি কুপিয়ে মদনপুর কবরস্থানের পাশে ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মুকুলকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ৩-৪ দিন আগে শিরিলি মদনপুর গ্রাম থেকে দুটি বাইসাইকেল চুরি হয়। সেই সাইকেলের একটি পাওয়া যায় গ্রামের পশ্চিমপাড়ার মোন্তাজ কবিরাজের মুদি দোকানে। সেই সাইকেল নিয়ে মোন্তাজের সঙ্গে মুকুলের বাকবিতণ্ডা হয়। বিষয়টি নিয়ে আগামীকাল রোববার শালিস হওয়ার কথা ছিলো। এরই মধ্যে মুকুল খুন হলেন।

নিহতের বড়ভাই শাহীন মোড়ল বলেন, রাতে আমার দোকান থেকে বাড়ি ফিরছিল মুকুল। পথে মোন্তাজ ও তার ছেলে টিপু মিলে আমার ভাইকে কুপিয়ে খুন করেছে। মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় কোন্দলে মুকুল খুন হয়েছে বলে জানা গেছে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ