জেলার খবর

হাসপাতালের লিফট থেকে পড়ে নারীর মৃত্যু

হাসপাতালের লিফট থেকে পড়ে নারীর মৃত্যু
হাসপাতালের লিফট থেকে পড়ে নারীর মৃত্যু

নোয়াখালীতে হাসপাতালে চিকিৎসাধীন শশুরকে দেখতে গিয়ে লিফট থেকে নিচে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় মাইজদী শহরের জি-৮ গ্রামীণ জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরা বেগম (৪৫) লক্ষ্মীপুর সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের খোরশেদ আলমের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন। নিহতের স্বজনরা এ ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জহুরা বেগমের শশুর আনোয়ার উল্লাহ গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে চিকিৎসার জন্য মাইজদীতে গ্রামীণ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ছেলে ও জা’কে সাথে নিয়ে হাসপাতাল থেকে শ্বশুরকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যান জহুরা বেগম। সন্ধ্যায় হাসপাতালের চতুর্থ তলা থেকে নিচে নামার জন্য লিফটে পা দেওয়া মাত্র নিচে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ওসি সাহেদ উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ