জেলার খবর

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

যশোরের বাঘারপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলআমিন (২৬) ও ইয়াছিন (২৪) নামে দুই যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় সাব্বির (১৮) ও কাবিল শেখ (২৬) নামে দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে সাব্বিরের অবস্থা খুবই গুরুতর।

মঙ্গলবার রাতে যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়ার চাড়াভিটা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আল আমিন নড়াইলের লোহাগড়া উপজেলার রাজাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং ইয়াছিন যশোরের বাঘারপাড়া উপজেলার তেঘড়ি গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহত সাব্বির একই গ্রামের জুলফিকার আলীর ছেলে ও একই এলাকার আমানত শেখের ছেলে কাবিল শেখ।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, আল আমিন মোটরসাইকেলে নড়াইল থেকে যশোরের দিকে আসছিলেন। ওইসময় বিপরীতমুখী একটি মোটরসাইকেলে ইয়াছিন, কাবিল ও সাব্বির যাচ্ছিলেন। চাড়াভিটা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই আল আমিনের মৃত্যু হয়। ইয়াছিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনায় রেফার করা হয়। খুলনা যাওয়ার পথে রাজারহাটে পৌঁছালে তার মৃত্যু হয়।

আহত সাব্বির ও কাবিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে সাব্বিরের অবস্থা আশংকামুক্ত নয়।

এ বিষয়ে জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার পরপরই ভিকটিমদের যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। শুনেছি, হাসপাতালে নেয়ার পর একজন এবং অপরজনকে খুলনায় নিয়ে যাওয়ার পথে মারা গেছে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ