জেলার খবর

বানিয়াচংয়ে বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বানিয়াচংয়ে বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
বানিয়াচংয়ে বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চৌধুরীপাড়া গ্রামে জাকিরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে নিজ ঘরে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

নিহত জাকিরা ওই গ্রামের মৃত আব্দুল হান্নান ঠাকুরের স্ত্রী। এ ঘটনায় বৃদ্ধার ছেলে গোলাম কিবরিয়া ঠাকুর জোবায়েরকে (৩৫) থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

খবর পেয়ে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, ওসি মো. এমরান হোসেন, ওসি (তদন্ত) প্রজিত কুমার দাসসহ একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।

নিহতের ছেলে জোবায়ের ঘটনার পর পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত সবার সামনে বলেন, ঘরে তিনি এবং তার মা থাকতেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনি মাকে ঘরে রেখে কেনাকাটার জন্য গ্যানিংগঞ্জ বাজারে যান। এসে দেখেন সামনের দরজায় তালা লাগানো। মাকে ডাকাডাকি করলে ঘরের ভেতর বা বাইরে কোথাও থেকে সাড়া না পেয়ে পিছনে গিয়ে দেখেন দরজা ভাঙা এবং ভেতরে তার মা লাশ হয়ে পড়ে আছেন। হাতুড়ির আঘাতে তার মায়ের মাথা থেঁতলানো এবং হাতুড়িটিও মাথায় আটকে রয়েছে। এ অবস্থা দেখে তিনি চিৎকার করে কান্নাকাটি করতে থাকলে লোকজন এগিয়ে আসে।

শুক্রবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলার খবর পাওয়া যায়নি। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। / জাগো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ