জেলার খবর

গাজীপুরে বহুতল মার্কেটে আগুন, ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রতীকি ছবি
প্রতীকি ছবি

গাজীপুরের কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় আজ শনিবার ভোরে একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে ওই মার্কেটের একটি চাইনিজ রেস্টুরেন্টসহ বিভিন্ন দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এক্সিলেন্ট সুপারশপ নামের একটি বহুতল ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ওই ভবনের একটি চাইনিজ রেস্টুরেন্ট, দোকান ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ