জেলার খবর

নতুন মাদকসহ ইউপি সদস্য আটক

নতুন মাদকসহ ইউপি সদস্য আটক
নতুন মাদকসহ ইউপি সদস্য আটক

সীমান্তঘেঁষা শহর জয়পুরহাটে নতুন মাদক ট্যাপেন্টাডলসহ আব্দুল মতিন নামে এক ইউপি সদস্য ও তার সহযোগী তহিদুল ইসলাম জনিকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার পাকার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন— জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পেঁচুলিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আব্দুল মতিন (৪০) তিনি দোগাছি ইউনিয়ন পরিষদের সদস্য। নওগাঁর ধামুইরহাট উপজেলার জাহানপুর গ্রামের এনামুল হকের ছেলে তহিদুল ইসলাম জনি (৩০)।

ওসি আলমগীর জাহান জানান, আটকরা বগুড়া থেকে ট্যাপেন্টাডল ক্রয় করে মোটরসাইকেলযোগে মঙ্গলবাড়ী বাজারে নিয়ে গিয়ে তাদের ফার্মেসিতে নিয়মিত বিক্রি করে আসছিলেন। বিকেলে এ বিষয়ে পুলিশের কাছে গোপন খবর আসে। এর ভিত্তিতে পাকার মাথা এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিচ ট্যাপেন্টাডলসহ তাদের আটক করা হয়।

ওসি আরও জানান, নতুন মাদক ট্যাপেন্টাডল ইয়াবার মতো। কিন্তু ইয়াবা নয়। এটি মূলত ব্যথানাশক ওষুধ। ইয়াবা আর হিরোইনের বিকল্প হিসেবে মাদকসেবীরা এটি সেবন করে। / রাইজিং

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ