জেলার খবর

একই রশিতে ঝুলন্ত নারী-পুরুষের মরদেহ উদ্ধার

মরদেহ
মরদেহ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই রশিতে ঝুলন্ত নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে পুলিশ উপজেলার শ্রীপতিপুর গ্রামের একটি আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে।

মারা যাওয়া নারী ফাতেমা বেগম (৪০) উপজেলার কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের শেখ আহসানের স্ত্রী এবং যুবক করিম পাড় (৩০) শ্যামনগর উপজেলার ধুমঘাট দক্ষিণপাড়ার জয়নাল পাড়ের ছেলে। পরকীয়া প্রেমঘটিত বিষয়ে তারা আত্মহত্যা করেছেন বলে ধারণা এলাকাবাসীর।

তবে পুলিশ বলছে, এখনই বলা সম্ভব নয় এটি হত্যা নাকি আত্মহত্যার ঘটনা। এ বিষয়ে তদন্ত চলছে।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, সকালে ফাতেমা বেগমের শ্বশুর শেখ আব্দুল হাই আমাকে ফোন করে জানায়-আমার বাড়িতে দুইজন আত্মহত্যা করেছে, থানা পুলিশে খবর দাও। আব্দুল হাইয়ের ছেলে শেখ আহসান বাক প্রতিবন্ধী। প্রেমঘটিত কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে সকলেই ধারণা করছেন। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ