জেলার খবর

খাগড়াছড়িতে আগুনে পুড়ে প্রাণ গেল মাদ্রাসাশিক্ষকের

খাগড়াছড়িতে আগুনে পুড়ে প্রাণ গেল মাদ্রাসাশিক্ষকের
খাগড়াছড়িতে আগুনে পুড়ে প্রাণ গেল মাদ্রাসাশিক্ষকের

খাগড়াছড়ি শহরের কলেজপাড়া এলাকায় একটি বাড়িতে গতকাল সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় আগুনে পুড়ে মাওশ্রীজিতা দেওয়ান (৩২) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

নিহত মাওশ্রীজিতা দেওয়ান খাগড়াছড়ির ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলার প্রভাষক ছিলেন।

স্থানীয়রা জানান, ওই এলাকার রাস্তা সরু হওয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়। এর মধ্যে আগুন বাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক দিদারুল আলম বলেন, ‘আগুনে পোড়া একটি মরদেহ পেয়েছি। তবে কী কারণে আগুন লেগেছে, তা জানা যায়নি।’

মাওশ্রীজিতার বাবা জানান, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। আগুন ছড়িয়ে যাওয়ায় মাওশ্রীজিতা বের হতে পারেননি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ