জেলার খবর

অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ লাখ টাকা ছিনতাই

অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ লাখ টাকা ছিনতাই
অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ লাখ টাকা ছিনতাই

পঞ্চগড়ের বোদা উপজেলায় জমি বিক্রি করে বাড়ি ফেরার পথে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বোদা সদর ইউনিয়নের মন্নাপাড়া এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পূর্ব শিকারপুর এলাকার রাশেদা বেগম (৫৫) নামে এক নারী পঞ্চগড় জেলার বোদা উপজেলার মহাজনপাড়া গ্রামের একেএম আরিফ সাফিদ এর কাছে ১১ বিঘা জমি বিক্রি করেন। বুধবার দুপুরে বোদা সাব রেজিস্ট্রি কার্যালয়ে সেই জমি দলিল সম্পাদন হয়। এর আগেই তাদের মধ্যে জমি বিক্রির টাকা লেনদেন হলেও অবশিষ্ট পাওয়না ১৫ লাখ টাকা দলিল সম্পাদনের পর ক্রেতার কাছে বুঝে নেন।

পরে টাকা নিয়ে রাশেদা বেগম তাঁর ভাই ও ছেলে সহ একটি ইজিবাইকে করে বোদা উপজেলা শহর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বোদা সদর ইউনিয়নের মন্নাপাড়া এলাকায় পৌঁছলে সেখানে চারটি মোটসাইকেলে আটজন ছিনতাইকারী তাদের পথ গতিরোধর করে। এবং দুইজন ইজিবাইকের কাছে গিয়ে পিস্তল তাক করে এবং ও ছুড়ি দেখিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বোদা থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী জানান, বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করা হচ্ছে। ডিবি ও পুলিশ মাঠে তৎপর রয়েছে। টাকা উদ্ধার ও ছিনতাই কারীদের আটকের চেষ্টা চলছে। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ