জেলার খবর

দাঁড়িয়ে থাকা এক্সক্যাভেটরকে মাইক্রোবাসের ধাক্কা, দুই ব্যবসায়ী নিহত

দাঁড়িয়ে থাকা এক্সক্যাভেটরকে মাইক্রোবাসের ধাক্কা, দুই ব্যবসায়ী নিহত
দাঁড়িয়ে থাকা এক্সক্যাভেটরকে মাইক্রোবাসের ধাক্কা, দুই ব্যবসায়ী নিহত

পাবনার ঈশ্বরদী উপজেলায় দাঁড়িয়ে থাকা এক্সক্যাভেটরকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। উপজেলার দাশুড়িয়া চিনির মিলের সামনে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন পাবনার রীতা ফটোস্ট্যাটের মালিক জাহাঙ্গীর হোসেন ও ব্যবসায়ী মনোয়ার হোসেন রঞ্জু।

পুলিশ জানিয়েছে, দাশুড়িয়া চিনির মিলের সামনে শনিবার রাতে দাঁড়িয়ে থাকা এক্সক্যাভেটরকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে পাবনার রীতা ফটোস্ট্যাটের মালিক জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ব্যবসায়ী মনোয়ার হোসেন রঞ্জুও মারা যান। এ সময় একই এলাকার আব্দুর রহমান শেখসহ পাঁচজন গুরুতর আহত হন। তাঁদের পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পরই এক্সক্যাভেটরটি আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ