জেলার খবর

কোটচাঁদপুরে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

কোটচাঁদপুরে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
কোটচাঁদপুরে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেল থেকে পড়ে সুফিয়া খাতুন (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কুশনা বান্দাল বাজার এলাকা এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল চালক মতিয়ার রহমান জানান, নিহত সুফিয়ার শিশু ছেলে ঝিনাইদহ শহরের পাগলাকানাই দারুস সালাম মাদ্রাসার শিক্ষার্থী। শনিবার ছেলের অসুস্থতার খবর পেয়ে মামাতো ভাই মোটরসাইকেল চালক মতিয়ারের সঙ্গে ঝিনাইদহে যায়।

ছেলেকে ডাক্তার দেখিয়ে সন্ধ্যায় তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুশনা বান্দাল বাজার এলাকা পৌঁছালে অসাবধানতা বশত মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুফিয়া মহেশপুর উপজেলার হুশরখালী গ্রামের প্রবাসী তাইজুল ইসলাম তাজুলের স্ত্রী।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ