জেলার খবর

গৌরনদীতে গৃহবধূর লাশ উদ্ধার: গ্রেফতার ২

গৌরনদীতে গৃহবধূর লাশ উদ্ধার: গ্রেফতার ২
গৌরনদীতে গৃহবধূর লাশ উদ্ধার: গ্রেফতার ২

বরিশালের গৌরনদী উপজেলায় গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন স্বামী রাকিব সরদার ও শ্বশুর আ. রাজ্জাক সরদার। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মিতুর মরদেহ রোববার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, গত বছরের মার্চ মাসে উপজেলার আধুনা গ্রামের আব্বাস বেপারির মেয়ে মিতু বেগমের সঙ্গে একই উপজেলার সাঁকোকাঠি গ্রামের আ. রাজ্জাক সরদারের ছেলে রাকিব সরদারের বিয়ে হয়।

বিয়ের পর থেকে দাম্পত্য কলহের জের ধরে স্বামী রাকিব ও স্ত্রী মিতুর মধ্যে প্রায় ঝগড়াঝাটি চলে আসছিল। শনিবার সকালে মিতু বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে এলে স্বামী ও শ্বশুর অকথ্য ভাষায় মিতুকে গালাগাল করে। এর পর মিতু বিষপান করে বলে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন জানান।

পরে গৃহবধূ মিতু বেগমকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর কর্তব্যরত চিকিৎসকের কাছে স্বামী রাকিব সরদার জানায়, মিতু কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে থানার এসআই আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মিতুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে নিহত মিতুর বোন রিতু খানম বাদী হয়ে মিতুর স্বামী রাকিব সরদার ও শ্বশুর আ. রাজ্জাক সরদারকে আসামি করে রোববার ভোরে থানায় আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা করেন।

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে। ময়নাতদন্তের জন্য মিতুর মরদেহ রোববার সকালে বরিশাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গ্রেফতার দুজনকে রোববার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে বলে পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ