জেলার খবর

পাবনায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা

পাবনায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা
পাবনায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আমিরুল ইসলাম (৩০)। তিনি ভাঁড়ারা ইউনিয়নের কাথুলিয়া গ্রামের মুন্তাজ ব্যাপারীর ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। নিহত আমিরুল আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত চরমপন্থি নেতা নিস্তারের ঘনিষ্ঠজন বলে এলাকায় পরিচিতি রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, আমিরুলকে আতাইকান্দা বুনেপাড়া এলাকায় গুলি করে হত্যা করা হয়। হত্যাকারীরা চলে যাবার সময় সর্বহারার স্লোগান দিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

হত্যার কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলে জানান এএসপি মাসুদ আলম। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ