জেলার খবর

খাদ্যে বিষক্রিয়ায় গাজীপুরে ২ শতাধিক আনসার সদস্য অসুস্থ

খাদ্যে বিষক্রিয়ায় গাজীপুরে ২ শতাধিক আনসার সদস্য অসুস্থ
খাদ্যে বিষক্রিয়ায় গাজীপুরে ২ শতাধিক আনসার সদস্য অসুস্থ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে খাবার খেয়ে দুই শতাধিক আনসার সদস্য অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। অসুস্থদের আনসার একাডেমির নিজস্ব হাসপাতাল ও ব্যারাকে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আনসার সদস্য জানান, গত বৃহস্পতিবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরপর গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) ওই বাহিনীতে দরবার সভা হয়। সভা শেষে ওইদিন দুপুরের পর সবাইকে খবার বিতরণ করা হয়। ঢাকা থেকে আনা বাবুর্চির রান্না করা খবার খেয়ে শনিবার মধ্য রাত থেকে আনসার সদস্যরা অসুস্থ হতে শুরু করেন। অবস্থা বেগতিক হলে এক এক করে একাডেমির নিজস্ব হাসপাতালে তাদের ভর্তি করা হয়।

তারা আরও জানান, রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত দুই শতাধিক আনসার সদস্য অসুস্থ হয়ে পড়েন। ১০০ বেডের হাসপাতালে জায়গার সংকুলান না হওয়ায় ব্যারাকে রেখে বাকিদের চিকিৎসা দেয়া হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রোববার রাত সাড়ে নয়টায় অনেকেই সুস্থ হয়ে উঠেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আনসার একাডেমির এক চিকিৎসক বলেন, ‘খাদ্যে বিষক্রিয়া থেকে তারা অসুস্থ হয়ে পড়েছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।’

আনসার বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মেহেনাজ তাবাসসুম সাংবাদিকদের বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ার কারণে অনেকেই অসুস্থ হয়েছেন। ১০ হাজার সদস্যের জন্য খাবার দেয়া হয়েছিল। অনেকে খাবার দেরিতে খেয়ে থাকতে পারেন। সে জন্য হয়তো খাবার নষ্ট হয়ে গিয়েছিল। তাই এ অবস্থা হয়েছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ / জাগো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ