জেলার খবর

ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন গ্রেপ্তার

ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন গ্রেপ্তার
ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। আজ রোববার ভোরে উপজেলার সাদেকপুর ইউনিয়নের মঞ্জুরনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার লাইমপাশা গ্রামের আনোয়ার হোসেন (৩৮) ও শান্তিপুর গ্রামের মাসুদ মিয়া (২০), হবিগঞ্জের লাখাই উপজেলার আয়নারটেক গ্রামের মোস্তফা বাবু (৩৩), শিবপুর গ্রামের রাশেদ মিয়া (৩০) ও জিলা মিয়া (২৫) এবং হবিগঞ্জের উমেদনগর গ্রামের সুমন মিয়া (৩০) ও আক্তার (২৫)।

ভৈরব নৌপুলিশ থানার উপপরির্দশক মো. রাসেল মিয়া জানান, সাদেকপুর ইউনিয়নের মঞ্জুনগর এলাকার মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতিকালে নৌপুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ