জেলার খবর

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধার মৃত্যু
চট্টগ্রামে বস্তিতে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রাম শহরের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) পাশে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধার নাম নওশা (৮০)। তিনি ‘সি’ ইপিজেডের বস্তির বাসিন্দা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ‘সি’ ইপিজেডের রেললাইনসংলগ্ন ওই বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আগ্রাবাদ, বন্দর, সিইপিজেড, কর্ণফুলী ইপিজেড ফায়ার স্টেশনের নয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল ৭টার দিকে ‘সি’ ইপিজেডের রেললাইনসংলগ্ন ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। এ সময় আগুনে পুড়ে নওশা নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধা পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) ছিলেন। তাই ওই সময় তিনি ঘর থেকে বের হতে পারেননি।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ