জেলার খবর

কিশোরী গৃহকর্মীকে কক্সবাজারে নিয়ে শ্লীলতাহানি

কিশোরী গৃহকর্মীকে কক্সবাজারে নিয়ে শ্লীলতাহানি
কিশোরী গৃহকর্মীকে কক্সবাজারে নিয়ে শ্লীলতাহানি

রাজধানীর ডেমরার ১৪ বছরের এক কিশোরী গৃহপরিচারিকা প্ররোচনায় পড়ে কক্সবাজারে বেড়াতে গিয়ে বাড়ির মালিকের ছেলের শ্লীলতাহানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা রোববার রাতে ডেমরা থানায় অভিযুক্ত কিশোর মো. আরিফের (১৪) বিরুদ্ধে মামলা করেছেন।

পরবর্তীতে ওই রাতেই পুলিশ আরিফকে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠায়। ওই দিন বিকালে আদালত তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরিফ ডেমরার দক্ষিণ-পূর্ব বক্সনগর এলাকার আবুল হোসেনের ছেলে। এদিকে মেয়েটি আদালতে এ বিষয়ে জবানবন্দি দিয়েছে বলেও জানা গেছে।

ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. আব্দুল মোনায়েম বলেন, ভুক্তভোগী মেয়েটি বিভিন্ন বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করত। ওই সুবাদে একপর্যায়ে আরিফের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ৯ ফেব্রুয়ারি আরিফ ফুসলিয়ে কক্সবাজার বেড়াতে নিয়ে একটি হোটেলে মেয়েটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এ সময় মেয়েটি চেঁচামেচি করলে হোটেলের আশপাশের লোকজন এগিয়ে আসায় আরিফ দ্রুত পালিয়ে যায়। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ