জেলার খবর

৮০ বছরের বৃদ্ধকে চোখ উপড়ে ও জিহ্বা কেটে হত্যা

৮০ বছরের বৃদ্ধকে চোখ উপড়ে ও জিহ্বা কেটে হত্যা
৮০ বছরের বৃদ্ধকে চোখ উপড়ে ও জিহ্বা কেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জেরে মিলন সরদার (৮০) নামে এক ব্যক্তিকে চোখ উপড়ে ও জিহ্বা কেটে হত্যা করা হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।

নিহত মিলন সরদার উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কান্দাপাড়া এলাকার মৃত তালেব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গৌরনগর গ্রামে আজইরা গোষ্ঠী ও সরকার গোষ্ঠীর মধ্যে নানান বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। তাদের বিরোধের জেরে দুই গোষ্ঠীর একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে গ্রামে একটি মাহফিল চলছিল। সেই মাহফিল থেকে ফিরছিলেন সরকার গোষ্ঠীর মিলন সরদারসহ আরও কয়েকজন। পথিমধ্যে আজইরা গোষ্ঠীর লোকজন হঠাৎ হামলা করে মিলন সরদারসহ কয়েকজনকে কুপিয়ে রক্তাক্ত করে। এসময় মিলন সরদারকে হত্যার পর তার চোখ উপড়ে ফেলে এবং জিহ্বা কেটে নিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান মিলন সরদার। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রুহুল আমিন জানান, তুচ্ছ বিষয় ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে মিলন সরদার নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ