জেলার খবর

কুমিল্লায় বসতঘরের আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

কুমিল্লায় বসতঘরের আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু
কুমিল্লায় বসতঘরের আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বসতঘরের আগুনে পুড়ে মারা গেছেন মা ও মেয়ে। এ সময় ওই বাড়ির চারটি ঘর পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামে বৈদ্যুতিক চার্জমিটার থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই এলাকার কুয়েত প্রবাসী মোহাম্মদ আলী ভূঁইয়ার স্ত্রী ছালেহা বেগম (৩৫) ও তার মেয়ে ফারজানা আক্তার (৮)।

দাউদকান্দির গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, রাত ১০টার দিকে বৈদ্যুতিক চার্জমিটার থেকে কুয়েত প্রবাসী মোহাম্মদ আলী ভূঁইয়ার টিনের বসতবাড়িতে আগুন লাগে।

খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস এবং গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ওই বসতবাড়ির চারটি কক্ষ পুড়ে ছাই হয়েছে। পরে গৃহবধূ ছালেহা বেগম এবং তার মেয়ে ফারজানার মরদেহ উদ্ধার করা হয়।

তবে ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই পুড়ে ওই মা ও মেয়ের মৃত্যু হয়েছে। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ