জেলার খবর

গাছের সাথে পাথরবোঝাই ট্রাকের ধাক্কা, চালকসহ নিহত ২

সংঘর্ষ (প্রতীকি ছবি)
সংঘর্ষ (প্রতীকি ছবি)

টেকেরহাট বন্দর সংলগ্ন গোপালগঞ্জের মুকসুদপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে চালকসহ ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট বন্দর সংলগ্ন মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী (টেকেরহাট) ১নং ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুষ্টিয়ার ফুকসা এলাকার মুছা মৃধার ছেলে চালক সজীব মৃধা (২৩) ও ঝিনাইদহের মধুপুর উপজেলার চাপরাইন এলাকার ওমর ফারুকের ছেলে শাহিন (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১নং ব্রিজের কাছে বরিশালগামী পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে পড়ে যায় এবং ট্রাকের সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। এসময় চালক সজীব ট্রাকের ভেতর চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন এবং শ্রমিক শাহিনসহ দুইজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নিকটতম রাজৈর হাসপাতালে নেওয়ার পর শাহিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে যায়। এতে ভোগান্তির শিকার হয় দূরপাল্লার সাধারণ যাত্রীরা। পরে খবর পেয়ে ভাংগা থানা হাইওয়ে পুলিশ ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায় এবং যান চলাচল স্বাভাবিক করে।

ঘটনাস্থলে উদ্ধার কাজে উপস্থিত ভাংগা হাইওয়ে থানার এএসআই মো. আবদুল জব্বার মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ