জেলার খবর

বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরকে গলা কেটে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরকে গলা কেটে হত্যা
বাড়ি থেকে ডেকে নিয়ে কিশোরকে গলা কেটে হত্যা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোর শ্রমিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে ১০টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের লক্ষ্মীপুর দক্ষিণপাড়া থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কিশোরের নাম হাসান মিয়া (১৬)। তিনি উপজেলার ভাংনামারী ইউনিয়নের লক্ষ্মীপুর দক্ষিণপাড়ার রাজু মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সন্ধ্যার পর উপজেলার লক্ষ্মীপুর দক্ষিণপাড়ার কিশোর হাসান মিয়াকে কে বা বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায়।

পরে রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ