জেলার খবর

আনোয়ারায় ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতে খুন

আনোয়ারায় ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতে খুন
আনোয়ারায় ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতে খুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আশরাফ চৌধুরী ইমন (২১) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। উপজেলার সদর ইউনিয়নের মা কমিউনিটি সেন্টারের সামনে গতকাল শুক্রবার রাত ৮টায় ঘটনাটি ঘটে।

নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম জানান, নিহতের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছুরিকাঘাতে নিহত ইমন ছাত্রলীগের কর্মী ছিলেন। তাঁকে খুনের অভিযোগ জেলা ছাত্রলীগের পদধারী এক নেতার বিরুদ্ধে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক আলা উদ্দিন মিয়া তালুকদার জানান, গতকাল সন্ধ্যা ৭টার দিকে ছুরিকাঘাতে আহত এক যুবককে (আশরাফ চৌধুরী ইমন) আনোয়ারা থেকে মেডিকেলে আনার পর চিকিৎসক রাতে মৃত ঘোষণা করেন। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ