জেলার খবর

জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগে নারী কাউন্সিলর গ্রেপ্তার

 গাজীপুর সিটি করপোরেশনের নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী। ফাইল ছবি
গাজীপুর সিটি করপোরেশনের নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী। ফাইল ছবি

জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের এক নারী কাউন্সিলর নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে জোর করে দেহব্যবসা করানোর অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় বিউটি পার্লার কর্মী ওই নারী বাদী হয়ে সংরক্ষিত নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজীসহ দুইজনকে আসামি করে একটি মামলা করেন। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত কাউন্সিলর রোজী।

র‍্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে অভিযুক্ত ওই নারীকে আটক করা হয়েছে।

বাসন মেট্রো থানার ওসি কামরুল ফারুক জানান, ওই নারীর বাড়ি নেত্রকোনা জেলায়। গাজীপুরে কোনও স্বজন না থাকায় অভিযুক্ত নারী কাউন্সিলরের ভাড়া বাসায় থাকত। নারী কাউন্সিলর তাকে জিম্মি করেই দেহব্যবসা করিয়ে আসছিলেন বলে অভিযোগ এনে থানায় মামলা করেছে ভিকটিম। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ