জেলার খবর

ববি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ববি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২
ববি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুই পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রো পুলিশ। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল রুমি বিষয়টি জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন— সাউথ বেঙ্গল পরিবহনের হেলপার মো. ফিরোজ মুন্সী ও এমকে পরিবহনের সুপারভাইজার আবুল বাশার রনি। এর দুজনেই রুপাতলী এলাকার বাসিন্দা। এদের দুজনকেই একটি বাসের মধ্যে থেকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )নুরুল ইসলাম জানান, মঙ্গলবার গভীর রাতে নগরীর রুপাতলী হাউজিং এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেসে হামলা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা দায়ের করে। এরপর হামলাকারীদের খুঁজতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে শুক্রবার গভীর রাতে রুপাতলী বাসস্ট্যান্ডের এক বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া অপর হামলাকারীদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ