জেলার খবর

ঝগড়া করে ট্রেনের সামনে প্রেমিকা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল প্রেমিকের!

ঝগড়া করে ট্রেনের সামনে প্রেমিকা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল প্রেমিকের!
ঝগড়া করে ট্রেনের সামনে প্রেমিকা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল প্রেমিকের!

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল রেলস্টেশনে প্রেমিকাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিজেই প্রাণ হারালেন এক প্রেমিক। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত প্রেমিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত প্রেমিকের নাম সাইফুল ইসলাম (২৬)। তিনি নরসিংদীর শিবপুর উপজেলার ধনুয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে। অন্যদিকে প্রেমিকা নিতু আক্তার (১৮) সুনামগঞ্জের মেয়ে। তারা জেলার কালীগঞ্জে একটি কম্পানিতে চাকরি করতেন।

রেলওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে ঘোড়াশাল ফ্লাগ রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরতে আসেন তারা। প্রায় দেড় ঘণ্টা যুগলবন্দী হয়ে এলাকায় ঘুরে বেড়ান। কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টার দিকে ঘোড়াশাল ফ্লাগ রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় তারা দক্ষিণ পাশের রেললাইনে বসে ছিলেন। এ সময় তাদের মাঝে মনোমালিন্য হলে নিতু ট্রেনের সামনে গিয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে সাইফুল তাকে বাঁচাতে গিয়ে নিজেই ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই সাইফুল মারা যায়।

আর নিতু গুরুতর আহত হয়। নিতুকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। / কালেক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ