জেলার খবর

বাঘাইছড়ি উপজেলা কার্যালয়ে ইউপি মেম্বারকে গুলি করে হত্যা

বাঘাইছড়ি উপজেলা কার্যালয়ে ইউপি মেম্বারকে গুলি করে হত্যা
বাঘাইছড়ি উপজেলা কার্যালয়ে ইউপি মেম্বারকে গুলি করে হত্যা

প্রকাশ্য দিবালোকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা কার্যালয়ের পিআইও অফিসে সন্ত্রাসীদের গুলিতে রূপকারী ইউনিয়ন পরিষদের মেম্বার সমর বিজয় চাকমা নিহত হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাঘাইছড়ি উপজেলা কার্যালয়ের সন্ত্রাসীরা অতর্কিত এসে এ হামলা চালায়।

ঘটনার পরপরই মারিশ্যা বিজিবি জোনের সিও, বাঘাইছড়ি থানার ওসিসহ উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাগণ ঘটনাস্থলে গেছেন। মারিশ্যা বিজিবি ও পুলিশে সদস্যর এলাকা কর্ডন করে রাখে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ভেতরেই অবস্থান করছিলেন এক ১নং ওয়ার্ডর মেম্বার সময় বিজয় চাকমা সহ আরো কয়েকজন মেম্বার এ সময় সন্ত্রাসীরা এসে সমর বিজয় চাকমাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় তারা তিন জন ঘটনাস্থলে উপস্থিত থেকে এই সন্ত্রাসী কর্মকান্ড চালায়। সমর বিজয় চাকমাকে গুলি করার পর পর তারা ফাঁকা গুলি করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে বলে তারা জানায়।

নিহত সমর বিজয় চাকমা জেএসএস এমএন লারমা দলের বাঘাইছড়ি থানা কমিটির স্কুল বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ