জেলার খবর

ফেনীতে স্টার লাইন বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন

ফেনীতে স্টার লাইন বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন
ফেনীতে স্টার লাইন বিস্কুট কারখানায় ভয়াবহ আগুন

ফেনীর কাশিমপুরে স্টার লাইন ফুডস ও বিস্কুট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে কারখানার প্যাকেট গোডাউন থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

রাত দুইটা পর্যন্ত ফায়ার সার্ভিসের ফেনী-নোয়াখালী ও কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ১০টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ করে। তবে রাত ৩টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্টার লাইন বিস্কুট কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, কারখানার নাইট শিফটে প্রায় পাঁচশ’শ্রমিক কাজ করছিল। আগুনের সংবাদ শুনে তারা ফ্যাক্টরি থেকে যে যেভাবে পেরেছে বের হয়ে গেছে। ভেতরে কোনও শ্রমিক আটকে পড়ার খবর এখনও জানা যায়নি।

এ ঘটনায় হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ