জেলার খবর

সাতক্ষীরায় ট্রাক্টরের ধাক্কায় ইটভাটার ২ শ্রমিক নিহত

সাতক্ষীরায় ট্রাক্টরের ধাক্কায় ইটভাটার ২ শ্রমিক নিহত
সাতক্ষীরায় ট্রাক্টরের ধাক্কায় ইটভাটার ২ শ্রমিক নিহত

সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় ইটভাটার ২ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে সাতক্ষীরা শহরের তালতলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের আব্দুস সামাদ খার ছেলে মনিরুল ইসলাম (৪০) ও ইশরাফ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মনিরুল ও মোহাম্মদ আলী বাইসাইকেলযোগে বিনেরপোতার লিয়াকতের ভাটায় কাজ করতে যাচ্ছিলেন। পথে তালতলা এলাকায় পৌঁছালে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টর তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করতে না পারলেও একই ভাটায় মাটি বহনকারী দু'টি ট্রাক্টর আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ