জেলার খবর

খুলনায় গণপরিবহন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

খুলনায় গণপরিবহন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
খুলনায় গণপরিবহন বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

টান টান উত্তেজনার মধ্য দিয়ে আজ খুলনায় বিএনপি’র মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কাযালয়ের সামনে এ সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

এদিকে, বিএনপি’র এই সমাবেশ ঘিরে বিশৃঙ্খলার আশঙ্কার অজুহাতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সন্ধ্যা ৬ পর্যন্ত খুলনার ১৮টি রুটে ২৪ ঘণ্টা বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি।

তবে, কোনো ধর্মঘট ছাড়াই কেন বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হলো তার সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি সমিতির পক্ষ থেকে। এমনকি নৌ-রুটেও সকল পরিবহন চলাচল ২৪ ঘণ্টার জন্য বন্ধ করেছে মালিকপক্ষ। ফলে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে সড়ক ও নৌ পথের গণপরিবহন বন্ধের কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা বিষয়টি জানিয়েছেন। / রাইজিং

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ