জেলার খবর

কোটালীপাড়ায় আগুনে পুড়ে ১৩ দোকান ছাই

কোটালীপাড়ায় আগুনে পুড়ে ১৩ দোকান ছাই
কোটালীপাড়ায় আগুনে পুড়ে ১৩ দোকান ছাই

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ আগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৩ দোকান। আগুন নেভাতে গিয়ে অন্তত ৫ জন আহত হয়েছেন। এ অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত ভোর রাত দেড়টার দিকে কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম শেখ জানান, রাতে ওই বাজারের সোহাগ শেখের হোটেলের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে বাজারের ওমর আলীর ফার্নিচারের দোকান, হুমায়ূন মোল্যার সাইকেল গ্যারেজের দোকান, মোজাফ্ফর লস্করের গ্যারেজের দোকান, সিদ্দিক লস্করের মিষ্টির দোকান, খোকন বসুর চায়ের দোকান, রাম বসু ফার্মেসির দোকান, নাহিদ খানের রেস্টুরেন্টের দোকান, মাহাবুব খানের সাইকেল গ্যারেজের দোকান, কামরুল মোল্যার হোটেলের দোকান, বিপ্লব মোল্যার গ্যারেজের দোকান, বাবুল বিশ্বাসের ফার্মেসির দোকান ও ইব্রাহিম মোল্যার মেটালের দোকান পুড়ে যায়। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ