জেলার খবর

তাড়াশে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩০

তাড়াশে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩০
তাড়াশে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩০

সিরাজগঞ্জের তাড়াশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কজনের আশঙ্কাজনক।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দিঘী সগুনা গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল এ তথ্য নিশ্চিত করে জানান, দিঘী সগুনা গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফসার ও সাধারণ সম্পাদক ইদ্রিস গ্রুপের সাথে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে আজ সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।

আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন আহতদের বেশ কজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বগুড়া ও সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন ঘটনাস্থল থেকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কি নিয়ে সংঘর্ষ সে বিষয়টি বিস্তারিত এখনও জানা যায়নি। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ