জেলার খবর

ভাসানচরের পথে ২২৬০ রোহিঙ্গা

ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর
ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর

চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাব জেটি থেকে নৌবাহিনীর ৬টি জাহাজযোগে ২২৬০ রোহিঙ্গা এখন ভাসানচরের পথে রয়েছেন।

বুধবার (৩ মার্চ) সকাল ১০টায় রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর দুটি জাহাজ ভাসানচরের উদ্দেশে ছেড়ে গেছে। বাকি ৪টি জাহাজে রোহিঙ্গাদের তোলা হচ্ছে। ১১টা থেকে ১২টার মধ্যে এই জাহাজগুলোও ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কক্সবাজারের টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পঞ্চম ধাপে রোহিঙ্গাদের ভাসানচর নিয়ে যাওয়া হচ্ছে।

সকাল ১০টায় চট্টগ্রামে অবস্থিত নৌবাহিনীর মিডিয়া বিভাগ থেকে রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন দপ্তর সূত্রে জানা যায়, টেকনাফ উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে যারা স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহী তাদের নাম তালিকাভুক্ত করে সরকারি ব্যবস্থাপনায় তাদের ভাসানচরে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর আগে ৪ দফায় প্রায় ১০ হাজারেরও বেশি রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচর গেছেন। এবার পঞ্চম দফায় আজ স্বেচ্ছায় ভাসানচর যাচ্ছেন ২২৬০ রোহিঙ্গা।

এই রোহিঙ্গাদের মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গায় অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরের পর উখিয়া থেকে ২১টি বাসযোগে এসব রোহিঙ্গা কঠোর নিরাপত্তা ব্যবস্থায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।

উল্লেখ্য, এর আগে প্রথম দফায় গত ৪ ডিসেম্বর ১ হাজার ৬৪২ জন, দ্বিতীয় দফায় গত ২৮ ডিসেম্বর ১ হাজার ৮০৫ জন, তৃতীয় দফায় ২৯ ও ৩০ জানুয়ারি ৩ হাজার ২০০ জন এবং চতুর্থ দফায় ১৫ ও ১৬ ফেব্রুয়ারি প্রায় ৪ হাজার রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচর গেছেন। মূলত ভাসানচরে উন্নত বসবাসের সব রকম সুযোগ সুবিধা থাকায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গারা ভাসানচর যেতে ব্যাপকভাবে আগ্রহী হয়ে উঠেছেন। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ