ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার নব নির্বাচিত পৌর মেয়রের স্ত্রী, পুত্র ও মেয়রের ঘনিষ্ঠ বন্ধু। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম।
বুধবার (৩ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা-গোপালগঞ্জ বিশ্বরোডের নগরকান্দা উপজেলার কালিয়ামোড় এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত পৌর মেয়র নিমাই সরকারও গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে।
নিহতরা হলেন মেয়রের স্ত্রী সঞ্চিতা সরকার, ছেলে গৌরব চন্দ সরকার ও মেয়রের ঘনিষ্ঠ বন্ধু কামাল মাতুব্বর।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: