জেলার খবর

পাবনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

পাবনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
পাবনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

পাবনায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চারটি মোটরসাইকেল।

বৃহস্পতিবার (৪ মার্চ) গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার (২ মার্চ) রাত থেকে বুধবার (৩ মার্চ) দুপুর পর্যন্ত পাবনা পৌর এলাকাসহ আতাইকুলা থানার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ।

গ্রেপ্তাররা হলেন— পাবনা পৌর এলাকার আটুয়া হাউজপাড়া মহল্লার আকরাম হোসেনের ছেলে আমির হোসেন প্রান্ত (২৫), পাবনা টাটিপাড়া এলাকার মৃত সেকেন্দার আলী বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস অপু (২৪), একই এলাকার লিয়াকত আলী মোল্লার ছেলে বাদশা আলম (২২), মোস্তফা খানের ছেলে অনিক খান (১৯) ও পাবনার আতাইকুলা থানার আব্দুর রাজ্জাক প্রামানিকের ছেলে নয়ন হোসেন পাপ্পু (২০)।

ওসি নাসিম আহম্মেদ জানান, সম্প্রতি সময়ে পাবনাতে বেশ কিছু মোটরসাইকেল চুরি সংঘটিত হয়। জেলার বিভিন্ন থানাতে এই সকল চুরির ঘটনায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এরই আলোকে এই চোরচক্রের সদস্যদের গ্রেপ্তারের জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়। এই টিম বিগত বেশ কিছুদিন বিভিন্ন সূত্র ও মোবাইল ফোন ট্রেকিং এর মাধ্যমে তাদের শনাক্ত করে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ