জেলার খবর

রামুতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ছবি নাই
ছবি নাই

কক্সবাজারের রামুতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন (২৮) নামে একজন কথিত মাদক কারবারি নিহত হয়েছে। সেসময় তার কাছ থেকে প্রায় ৪ লাখ পিস ইয়াবা, একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধারের দাবি করেছে র‌্যাব-৭।

নিহত দেলোয়ার হোসেন টেকনাফের উত্তর জালিয়াপাড়া এলাকার কালা মিয়ার ছেলে।

বুধবার রাততে র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর মুশফিকুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

মুশফিকুর রহমান বলেন, ‘‘বুধবার সন্ধ্যা ৭টার দিকে রামু রাবার বাগান ভিতর পাহাড়ের ঢালে ইয়াবা পাচারের খবরে সেখানে যায় চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি দল। সেসময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারি। পরে গুলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে এসব ইয়াবা অস্ত্র ও দেলোয়ারের মরদেহ পাওয়া যায়।’’

পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আইন আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা। / চ্যা.আই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ