জেলার খবর

ফেনীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

ফেনীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩
ফেনীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

ফেনী শহরে শুক্রবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও মেয়েসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। এ দিন রাত সাড়ে ১০টার দিকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হলিক্রিসেন্ট স্কুলসংলগ্ন বিল্ডিংয়ের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুদ্বীপ চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে শহরের হলিক্রিসেন্ট স্কুলসংলগ্ন হাজী দুলা মিয়া সড়কের সফি ম্যানশনের পঞ্চম তলায় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন গৃহকর্ত্রী মেহেরুন নেছা ও তার দুই মেয়ে।

তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আহত হাফসা একাদশ শ্রেণি ও মরিয়ম দশম শ্রেণির ছাত্রী।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নয়ন চন্দ্র দেবনাথ জানান, দগ্ধ মা ও দুই মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এদের শরীরে ৫০ ভাগের বেশি দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ