টাঙ্গাইলের নাগরপুরে মো. ছবেদ আলী (৪২) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মামুদনগর ইউনিয়নের চারাবাগ গ্রামের পরশ আলীর পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে নাগরপুর থানা পুলিশ। সে উপজেলার গোপালপুর রান্ধুনি পাড়া গ্রামের রমেজ আলীর ছেলে।
এক ছেলে ও এক মেয়ের জনক ছবেদ আলী বিয়ের পর থেকে চারাবাগ গ্রামে তার মামা শ্বশুর রাইজুদ্দিনের বাড়িতে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে প্রতিদিনের মতো ছবেদ আলী কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। রাতে আর ফিরে আসেনি। সকালে পরশ আলীর পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ছবেদ আলীর কপালে ও মাথায় রক্ত ক্ষরণ হয়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে এলাকাবাসীর ধারণা পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহটি পুকুরে ফেলে গেছে দুর্বৃত্তরা । / চ্য.আই