জেলার খবর

তারাকান্দায় ট্রাকচাপায় ২ অটোরিকশা যাত্রী নিহত

তারাকান্দায় ট্রাকচাপায় ২ অটোরিকশা যাত্রী নিহত
তারাকান্দায় ট্রাকচাপায় ২ অটোরিকশা যাত্রী নিহত

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকচাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন-নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাগিচাপাড়া গ্রামের বিশ্বেশ্বর রায়ের ছেলে বিজন কৃষ্ণ রায় ও দুর্গাপুরের বংশীপাড়া গ্রামের নোয়াব আলীর ছেলে আবুল কাশেম।

শনিবার (৬ মার্চ) বিকালে ময়মনসিংহ- নেত্রকোনা মহাসড়কে উপজেলার গাছতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে নেত্রকোনা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়ক হয়ে বগুড়া যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের গাছতলা এলাকায় আসতেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক আসা দুর্গাপুরগামী যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী বিজন কৃষ্ণ রায় নিহত হন। অপরদিকে আহত অটোরিকশা যাত্রী আবুল কাশেমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি জব্দ করে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতদের মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ