জেলার খবর

হাজতি ‘নিখোঁজ’: জেলার-ডেপুটি জেলার প্রত্যাহার, দুই কারারক্ষী বরখাস্ত

হাজতি ‘নিখোঁজ’: জেলার-ডেপুটি জেলার প্রত্যাহার, দুই কারারক্ষী বরখাস্ত
হাজতি ‘নিখোঁজ’: জেলার-ডেপুটি জেলার প্রত্যাহার, দুই কারারক্ষী বরখাস্ত

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে এক হাজতি ‘নিখোঁজের’ ঘটনায় জেলার ও ডেপুটি জেলারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি একজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কারা কর্তৃপক্ষ। অন্যদিকে ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৬ মার্চ) সকালে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর রাতে কারা কর্তৃপক্ষ ওই মামলা দায়ের করেন।

কারা মহাপরির্দশক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার ও ডেপুটি জেলারকে প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে জেলার রফিকুল ইসলামকে কারা অধিদপ্তরে এবং ডেপুটি জেলার আবু সাদাতকে চট্টগ্রাম বিভাগে সংযুক্ত করা হয়েছে। এছাড়া মো. নাজিম উদ্দিন ও মো. ইউনুস নামে দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি কামাল হায়দার নামে এক কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

তিনি জানান, হাজতি ‘নিখোঁজের’ বিষয়টি খতিয়ে দেখতে খুলনা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক ছগির মিয়াকে প্রধান করে করা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, এক খুনের মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন ফরহাদ হোসেন রুবেল নামে ওই হাজতি। রুবেল কারাগারের কর্ণফুলী ভবনের পঞ্চম তলায় ১৫ নম্বর ওয়ার্ডে ছিলেন। ভোর সোয়া ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে তিনি ওয়ার্ড থেকে ‘বের হয়ে যান’। সদরঘাট থানার একটি হত্যা মামলায় গত ৯ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন রুবেল। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ