জেলার খবর

বড় ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল ছোট ভাইয়ের

বড় ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল ছোট ভাইয়ের
বড় ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল ছোট ভাইয়ের

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই। রবিবার রাত ৯টার দিকে জগনন্দকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোস্তফা মল্লিক (৩৫)। তিনি জগনন্দকাটি গ্রামের মজিদ মল্লিকের ছেলে এবং পাটকেলঘাটা বাজারের একটি প্রাইভেটকার গ্যারেজের মিস্ত্রি।

কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান জানান, আপন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। বড় ভাই শাহজাহান মল্লিক দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ছোট ভাই মোস্তফা মল্লিককে। পরে তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। বড় ভাই কুপিয়ে ছোট ভাইকে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মারুফা আক্তার বাদী হয়ে বড় ভাই শাহজাহান মল্লিক, তার স্ত্রী নাহার মল্লিক ও স্থানীয় বাবুল বিশ্বাসসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। / বিপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ