জেলার খবর

নারায়ণগঞ্জে ভবনে অগ্নিকাণ্ড, একই পরিবারের পাঁচজন দগ্ধ

নারায়ণগঞ্জে ভবনে অগ্নিকাণ্ড, একই পরিবারের পাঁচজন দগ্ধ
নারায়ণগঞ্জে ভবনে অগ্নিকাণ্ড, একই পরিবারের পাঁচজন দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। ফতুল্লার মাসদাইর এলাকায় গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

এরই মধ্যে দগ্ধদের গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলো তৈরি পোশাকশ্রমিক মিশাল, তাঁর স্ত্রী মিতা, তাঁদের দেড় বছরের ছেলে মিনহাজ ও মিশালের দুই শ্যালক হোসিয়ারি শ্রমিক মাহফুজ ও সজীব।

স্বজনেরা জানান, গ্যাসের চুলায় লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে ওই ফ্ল্যাটের বিভিন্ন কক্ষে জমাট বাঁধে। রাতে খাওয়ার পর পরিবারের কেউ সিগারেট অথবা মশার কয়েলের জন্য আগুন জ্বালালে মুহূর্তের মধ্যে ঘরে আগুন ধরে যায় এবং অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের পাঁচজন দগ্ধ হন।

নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা। আগুনে ওই ফ্ল্যাটের অধিকাংশ আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনায় তদন্ত চলছে। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ