জেলার খবর

চলন্ত বাস থেকে প্রতিবন্ধী নারীকে ধাক্কা, গ্রেপ্তার বাসচালক-হেলপার

চলন্ত বাস থেকে প্রতিবন্ধী নারীকে ধাক্কা, গ্রেপ্তার বাসচালক-হেলপার
চলন্ত বাস থেকে প্রতিবন্ধী নারীকে ধাক্কা, গ্রেপ্তার বাসচালক-হেলপার

রাজধানীর কেরাণীগঞ্জে বাস ভাড়া দিতে না পারায় চলন্ত গাড়ি থেকে বাকপ্রতিবন্ধী নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় (এন মল্লিক পরিবহন) এর চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃত হলেন, মো. নাহিদ (১৯) ও মো. সবুজ (২৫)।

আজ মঙ্গলবার (৯ মার্চ) সকালে ওই আসামিদের গ্রেপ্তারের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান।

মেজর শাহরিয়ার জিয়াউর রহমান আরও বলেন, কেরাণীগঞ্জের কুটিয়ামাড়া এলাকা থেকে রাতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় এন মল্লিক পরিবহন বাসটিও জব্দ করা হয়।

চলন্ত বাস থেকে ওই নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। রোববার (৭ মার্চ) ঢাকা-নবাবগঞ্জ সড়কের রোহিতপুর নামক স্থানে ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায়, সড়কটিতে চলাচলকারী এন মল্লিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-১৫২১) শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস থেকে হঠাৎ করে এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়।

গাড়ি থেকে ধাক্কা দিয়ে এক নারীকে ফেলে দেয়ার ঘটনা চোখের সামনে দেখে হতবাক হয়ে যায় আশপাশের লোকজন। তারা আঘাতপ্রাপ্ত ওই নারীকে প্রাথমিকভাবে টেনে তুলে তাকে সুস্থ করার চেষ্টা করেন। কথা বলার চেষ্টা করেন ওই নারীর সাথে। আহত ওই নারী ইশারায় জানান, তিনি কথা বলতে পারেন না। পরে তাঁর হাতে একটি কলম দেয়া দেয়া হলে পুরো ঘটনা লিখে জানান তিনি।

ওই নারী লিখেন, ‘এন মল্লিক কোনাখোলা থেকে উঠাইছে, ভাড়া নাই, এন মল্লিক আমার থেকে কোনদিন ভাড়া নেয় না, ওরা ভাড়া চায়, দিতে না পারায় এমন ব্যবহার করেছে।’

আর একটি কাগজে তিনি লিখেন, ‘এখন যাব কি করে, আমার পা দিয়ে হাঁটতে পারছি না ব্যথা। আমারে একটু ব্যথার ওষুধ দিবা, দুই কান ভন ভন করছে, ব্যথা করছে, মাথা ধরছে।’

আরও লিখেন, ‘তার বাড়ি জয়পাড়া ঋষিপাড়া, নিচে লিখেন, ওই হেলপারের নাকি জরিমানা দিতে হবে, আমার ভাড়া নাই তাই। এন মল্লিক ওঠায়ে দিবে জয়পাড়ার গাড়িতে।’

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বাকপ্রতিবন্ধী ওই নারীর খোঁজ পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে এ ঘটনার প্রতিবাদে সোমবার নবাবগঞ্জে মানববন্ধন করে স্থানীয়রা।

এছাড়া এ ঘটনার বিষয়ে আজ মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে কুর্মিটোলা র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলন হবে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ