জেলার খবর

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত, ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত, ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার
টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত, ৩ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারি নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে নাফ নদীর নাজিরপাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, টেকনাফ সদর ইউনিয়নের নাফ নদীর নাজিরপাড়া পয়েন্ট দিয়ে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে- এমন খবর পেয়ে ভোরে সেখানে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। তাদের অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।

পরে ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তির মরদেহ পাওয়া যায়। মরদেহ দুটি উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ সময় ঘটনাস্থলে তল্লাশি করে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা, দেশীয় আগ্নেয়াস্ত্র ও কিরিচ উদ্ধার করা হয়। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ