জেলার খবর

গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত, মহাসড়ক অবরোধ

 গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত, মহাসড়ক অবরোধ
গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত, মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহসড়কে বাসের ধাক্কায় বায়েজিদ ফকির(২২) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে সদর উপজেলার চর পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি চর পাথালিয়া গ্রামে। তার বাবার নাম এমদাদ ফকির। এ ঘটনায় স্থানীয়রা গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর উপজেলার পাথালিয়া গ্রামের বায়েজিদ ফকির জমিতে কাজ করতে যাবার সময় মহাসড়ক পার হচ্ছিল। এসময় খুলনার দিক থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটা লোকাল বাস তাকে সজোরে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

পরে উত্তেজিত জনতা এ ঘটনার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। ফলে রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনার সুষ্ঠ বিচারের আশ্বাস দিলৈ এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেয়।

পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। / কালেক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ